নিউজ ডেস্ক : রচনা বন্দ্যোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী, যিনি বাংলা এবং ওড়িয়া চলচ্চিত্রে অভিনয় করার পাশাপাশি দক্ষিণ ভারতের অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
রচনা ব্যানার্জী ‘জি বাংলায়’ আপাতবাস্তব অনুষ্ঠান ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1) সঞ্চালনা করেন।
 |
অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় · ছবি: সংগ্রহীত
|
 |
| অভিনেত্রী রচনা ব্যানার্জী · ছবি: সংগ্রহীত |
বয়স শুধুমাত্র একটা সংখ্যা মাত্র, কথাটি বোধহয় একেবারে প্রযোজ্য রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে। অভিনয়ের পাশাপাশি সঞ্চালিকা হিসাবে সারা ভারতবর্ষ জুড়ে খ্যাতি অর্জন করেছেন এই নায়িকা। প্রায় ১০ বছর ধরে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন একটি রিয়ালিটি শো’কে। সমসাময়িক অভিনেত্রীরা যেখানে বয়সের ভারে ঋজু, সেখানে কিভাবে সৌন্দর্যের দিক থেকে ১০ গোল দিয়ে দিচ্ছেন তিনি?
 |
| নায়িকা রচনা ব্যানার্জী · ছবি: সংগ্রহীত |
 |
| জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জী · ছবি: সংগ্রহীত |
 |
| রচনা ব্যানার্জী ও প্রসেনজিৎ চ্যাটার্জী · ছবি: সংগ্রহীত |
 |
| রচনা ব্যানার্জী · ছবি: সংগ্রহীত |
জন্মদিনে নিজের সৌন্দর্যের পেছনে লুকিয়ে থাকার রহস্য ভাগ করে নিলেন সকলের সঙ্গে আমাদের সকলের প্রিয় দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়।জানিয়ে রাখি, “রচনা ক্রিয়েশন” (Rachana`s Creation) -র সাফল্যের পর মাত্র মাস দুয়েক আগে “রচনা কেয়ার” (Rachana`s Care) বলে নতুন প্রোডাক্ট লঞ্চ করেছেন তিনি। নিজের ত্বককে সুন্দর করে ধরে রাখার জন্য ঠিক যা যা প্রয়োজন সবটাই আপনি পেয়ে যাবেন এই ব্র্যান্ডের মধ্যে।
 |
| রচনা ব্যানার্জী · ছবি: আরকাইভ |
 |
| চিত্রনায়িকা রচনা ব্যানার্জী · ছবি: সংগ্রহীত |
সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের ব্র্যান্ড সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, “রচনা কেয়ারের প্রোডাক্টগুলো সম্পূর্ণ ভেষজ উপাদান দিয়ে তৈরি। যে বা যারা আমার সৌন্দর্যের পেছনে লুকিয়ে থাকা রহস্য সম্পর্কে জানতে চান, তারা অবশ্যই এই প্রোডাক্টগুলি একবার হলেও ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি এই প্রোডাক্ট গুলি ত্বকে এনে দেবে লাবণ্য এবং ধরে রাখবে সৌন্দর্য”।
 |
| রচনা ব্যানার্জী এক্সক্লুসিভ · ছবি: সংগ্রহীত |
 |
| নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায় · ছবি: সংগ্রহীত |
উল্লেখ্য, ২০২৪ সালে তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে রচনা ব্যানার্জী হুগলি লোকসভায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এমএইচইউ/বিনোদন ডেস্ক/তিতাস টাইমস২৪
0 মন্তব্যসমূহ